
সিলেটে দেড় বছরের কন্যাসন্তানকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। মাকে আটক করা হয়েছে। তিনি মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা, তার বয়স ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর মেয়ে। আর আটক ওই শিশুর মা সুবিনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পুরাতন কালারুকা গ্রামে আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তাঁর স্ত্রী সুবিনা বেগম ঘরের ভেতর ধারালো বঁটি দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যে নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে