
সিলেটের জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) সদস্যরা কৃষকদের ফসল রক্ষায় তৈরি বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে। পরে স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে তারা ভারতে ফিরে যায়। আজ রোববার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএসএফের চার সদস্য বাংলাদেশে প্রবেশ করে নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছে। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বিএসএফ সদস্যদের কাছে গিয়ে ভিডিও ধারণ করতে থাকেন এবং বিএসএফ সদস্যদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?’
স্থানীয়রা জানান, ঘটনাস্থল বাংলাদেশের অংশে অবস্থিত। ভারতের সীমানা নদীর অন্য পাশে, তাই বিএসএফের ঘটনাস্থলে প্রবেশের কোনো এখতিয়ার নেই। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে একপর্যায়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে ভারতের দিকে ফিরে যায়।
মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুশ শহীদ বলেন, ‘ফেসবুকে ভিডিওটি আমি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে। এক পাশে ভারত, অন্য পাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে। তবে কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি।’
জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের প্রতিবাদে তারা ফিরে যায়। খবর পাওয়ার পর বিজিবি বিএসএফ কর্মকর্তাদের ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে