
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী দাখিল করার জন্য আজ রোববার বিকেলে সাবেক এই মেয়রের দুটি বাসার দরজায় নোটিশ সাঁটিয়েছে দুদক।
দুদকের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল আনোয়ারুজ্জামানের সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম তিলপাড়া গ্রামের বাড়ি ও নগরের পাঠানটুলার বাসায় দৃশ্যমান জায়গায় ওই নোটিশ সাঁটানো হয়। গত বছরের ৫ আগস্ট থেকে আনোয়ারুজ্জামান চৌধুরী পলাতক রয়েছেন।
আসাদুজ্জামান বলেন, ‘আগামী ২১ কর্মদিবসের মধ্যে আনোয়ারুজ্জামান ও তাঁর স্ত্রীর স্থাবর, অস্থাবর সম্পত্তি, দায় এবং আয়ের উৎসের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। জমা দেওয়ার পর কমিশনের কাছে সন্তোষজনক মনে হলে তাঁকে অব্যাহতি দেওয়া হবে। তবে জমা না দিলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে লন্ডনে অবস্থানরত মো. আনোয়ারুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জ্ঞাত আয়-বহির্ভূত এক টাকার সম্পদ অর্জনের প্রমাণ বের করতে পারলে আমি সঙ্গে সঙ্গে সেই সম্পদ লিখে দেব। আমাকে ভয় দেখাতে এসব নাটক মঞ্চস্থ করছে। আমি বাংলাদেশ তথা সিলেটের মানুষের কল্যাণে কাজ করছি। আমৃত্যু করে যাব। সুতরাং, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে