
সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরপূর্বের কম্পিউটার ইনচার্জ অমিত দাশ শিবুর (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারীবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ এখনো তাঁর মৃত্যুর কারণ জানাতে পারেনি।
নিহত অমিত দাশ শিবু সুনামগঞ্জের দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের গৌর চাঁদ দাশের ছেলে। তিনি দুই সন্তানের পিতা। সপরিবারে নগরের নরসিংটিলার এলাকায় বসবাস করছিলেন। অমিত দাশের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো উত্তরপূর্ব পত্রিকা অফিসের কাজ শেষ করে রাত সাড়ে ৮টার দিকে বাসার উদ্দেশে বের হন অমিত। কিন্তু সময়মতো বাসায় না পৌঁছানোয় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রাত আড়াইটার দিকে শাহী ঈদগাহ এলাকার কালাপাথর চা-বাগান থেকে অমিতের লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা-পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, ‘অমিত দাশের মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তাঁর মোবাইল ফোনটি পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।’
দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি মেনে নেওয়ার মতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের কাছে এই ঘটনার সঠিক তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছি। আজ শুক্রবার বিকেলে আইনি কার্যক্রম শেষে নগরের চালিবন্দর শ্মশানে মরদেহ দাহ করা হয়। আমরা অমিতের পরিবারের পাশে থাকব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে