
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
অধ্যাপক তোফায়েল আহাম্মদ ষোড়শ বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। এর আগে তিনি এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি এমসি কলেজে ১৯৯৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৮ সালে তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৫ সালে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পান। আর সোমবার তিনি অধ্যক্ষ হিসেবে এমসি কলেজে পদায়ন পেয়েছেন। মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।
অধ্যক্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, ‘মুরারিচাঁদ কলেজকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আল্লাহ। শিক্ষার মানের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যাতে মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন, সেদিকেও লক্ষ রাখব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে