বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নতুন নাট্যশিল্পী তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বেতারের আঞ্চলিক পরিচালকের (চলতি দায়িত্ব) পক্ষে সহকারী পরিচালক (অনুষ্ঠান) ইফতেখার আলম রাজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট কেন্দ্রে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের কণ্ঠস্বর পরীক্ষার (অডিশন) জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের এ-ফোর (A4) সাইজের কাগজে স্বহস্তে লিখিত অথবা কম্পিউটারে টাইপ করা আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত দেওয়ার জন্যও বলা হয়।
সিলেট অঞ্চলের নাট্যচর্চাকে আরও গতিশীল করতে এবং নতুন প্রতিভা অন্বেষণে বাংলাদেশ বেতার এই উদ্যোগ নিয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য সরাসরি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২ ঘণ্টা আগে