
সিলেটের জকিগঞ্জে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নিহতসহ অন্তত চারজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম শাহাবুদ্দিন সাবু (৪৮)। তিনি বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনাসার কমিউনিটি সেন্টার থেকে বর-কনের গাড়িবহর কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি কালীগঞ্জ থেকে সোনাসার এলাকার দিকে যাচ্ছিল। যানবাহনগুলো কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছালে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অটোরিকশার। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিন নিহত হন।

দুর্ঘটনায় বর-কনের সঙ্গী ওই মাইক্রোবাসের যাত্রী নারী-শিশুসহ চারজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস ও অটোরিকশা উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না আজকের পত্রিকাকে বলেন, বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহাবুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে