চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে কঠালপুরে ট্রেনটি লাইনচ্যুত হয়।
জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনের কঠালপুর পৌঁছলে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির দুটি বগি রেললাইন থেকে পড়ে যায়। এসময় ট্রেনের ঝাঁকুনিতে আতংকে কয়েকজন যাত্রী লাফ দিয়ে পাশের খালে পড়লে কিছুটা আহত হয়েছেন।
রাত সাড়ে ৭টা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনা কবলিত ট্রেনটির যাত্রীরা।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রাত সাড়ে ৭টার দিকে জানান, ‘পাহাড়িকার দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ঘণ্টা দু-একের মধ্যে সমাধান হয়ে যাবে আশা করছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৯ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে