
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় অংশে বাংলাদেশি এক যুবকের লাশ ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ওই সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে গুলিতে তিনি মারা যান বলে স্থানীয়রা জানান।
আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ সীমান্তে পড়ে ছিল বলে জানা গেছে।
নিহত আব্দুর রহমান (৪০) কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমানসহ কয়েকজন শুক্রবার বিকেলে চোরাচালানের মহিষ আনতে ডোনা সীমান্তের ওই এলাকায় যান।
এ সময় বিএসএফ জওয়ানরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়লে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর লাশ এখনো সীমান্ত এলাকায় পড়ে আছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল শনিবার সন্ধ্যায় বলেন, ‘আজকে আমরা এক যুবকের লাশ সীমান্তে পরে থাকার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিজিবি ও বিএসএফের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
অপরদিকে উপজেলার ১ নম্বর পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে