
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ক্যারম খেলা নিয়ে জামাল উদ্দিন নামের এক যুবক হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (দ্বিতীয়) বিচারক ঝলক রায় এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবীর রোমেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া, নুরুল হক, আনর আলী, আফতাব, সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মংলা মিয়া ও হেলাল মিয়া পলাতক রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, বাজিতপুর গ্রামে সড়কের পাশে একই গ্রামের মাসুক মিয়া ও হুশিয়ার আলীর ভুসিমালের দোকান ছিল। ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে মাসুকের কাছে ক্যারম খেলার জন্য বোর্ডের ঘুঁটি চান হুশিয়ার, ঘুঁটি না দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বিকেল ৫টার দিকে হুশিয়ার ও তাঁর সহযোগীরা দলবদ্ধ হয়ে মাসুক ও তাঁর স্বজনদের ওপর হামলা চালায়।
হামলার সময় মাসুকের ভাতিজা জামাল উদ্দিনকে আসামিরা বুকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে জামাল মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ বাদী হয়ে ১৮ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন বলে এজাহার থেকে জানা গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে