সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।’
বিবেকানন্দ দাস আরও বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে