সিলেটে দাদার সঙ্গে বাড়ির বাইরে বের হয়ে অটোরিকশার ধাক্কায় আট বছরের শিশু রাফিয়া জান্নাত মাইশার মারা গেছে। আজ শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাইশার ৬ বছর বয়সী আরেক বোন আহত হয়েছে।
মাইশা ও রাইসা সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে।
জানা গেছে, আজ শুক্রবার সকালে মাইশা ও রাইসা তার দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় বের হয়। এ সময় সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত হয় রাইসা।
অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে