
সিলেটের বালাগঞ্জ উপজেলায় বন্যায় কাঁচা-পাকা ও আধা পাকা সড়ক, সেতু, কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ভেঙে গেছে অধিকাংশ বাড়িঘর। গ্রামের অভ্যন্তরীণ সড়ক ধসে পড়েছে এবং ভেঙে গেছে। পাকা সড়কগুলোতে বিশাল এলাকাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। অন্যদিকে, উপজেলার সব সড়ক, ব্রিজ, কালভার্ট এখনো পানির নিচে রয়েছে। সড়কে জমে আছে হাঁটুপানি। ধীরগতিতে পানি নামায় দুর্ভোগে রয়েছে উপজেলাবাসী।
উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিসের কর্মকর্তারা জানান, কয়েক মাস আগে সড়কটির বালাগঞ্জ অংশে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হয়েছিল। কিন্তু এবারের বন্যায় সড়কটির অনেক ক্ষতি হয়েছে। বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের একাধিক স্থানে ভেঙে গিয়ে গর্ত হয়েছে। বালাগঞ্জ স্লুইসগেট এলাকায় সড়কের বিশাল অংশ ধসে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বালাগঞ্জ-তাজপুর সড়ক। সিলেট-ঢাকা মহাসড়ক থেকে বালাগঞ্জ উপজেলা সদর পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। এই সড়ক দিয়ে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ চলাচল করে। গত ১৭ জুন থেকে বন্যার কারণে দুই উপজেলার সঙ্গে ওই সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েকটি স্থানে সড়কের ওপরে অর্ধেকের চেয়ে বেশি অংশ ভেঙে পড়েছে। আরও কয়েকটি স্থানে হয়েছে বিশাল আকৃতির গর্ত। সড়কের বালাগঞ্জ অংশে কাশিপুর, জগৎপুর, নবীনগর, উপজেলা সদর ও ওসমানীনগর অংশে আলীপুর, লামাপাড়া ও পাঁচপাড়া এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, পানির কমার পরেও এই সড়ক দিয়ে স্বাভাবিক যানচলাচল সম্ভব হবে না। দুই প্রজেক্টে ২০ কোটি টাকা ব্যয়ে বালাগঞ্জ-খসরুপুর সড়ক নির্মাণকাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ২২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কে কাজ শুরু করার পর ভয়াবহ বন্যায় একাধিক স্থানে মাটি ধসে খালে পরিণত হয়েছে। অন্যদিকে প্রায় শত কোটি টাকা ব্যয়ে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। একাধিক স্থানে এই সড়কের পাশের মাটি ধসে পড়েছে।
রিফাতপুর গ্রামের আবুল হাছান বলেন, ‘সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মধ্যে কাঁচা দেড় কিলোমিটার অংশ পানির তোড়ে বিলীন হয়ে গেছে। সড়ক আর সড়ক নেই। বন্যা-পরবর্তী সময়ে এই অঞ্চলের মানুষ যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবে।’
বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোস্তাকিম শরিফ সাইদ বলেন, ‘গ্রামীণ অবকাঠামোর অধিকাংশই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সব সড়ক, ব্রিজ, কালভার্ট এখনো পানির নিচে রয়েছে। পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে