
সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিকসহ ৩১ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১৪ জন রোহিঙ্গাকে গতকাল বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এবং ১৭ জন বাংলাদেশি নাগরিককে আজ শুক্রবার ভোররাত সাড়ে ৬টায় জৈন্তাপুরের দুটি পৃথক সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।
বিজিবির সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্পসংলগ্ন ১৩০১ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৫০ গজ ভেতরে জৈন্তাপুর উপজেলার লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ ইন করা হয়। ১৯ বিজিবির সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কয়েক বছর আগে ভারতে গিয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ছয়টি শিশু রয়েছে।
অন্যদিকে আজ ভোররাত সাড়ে ৬টায় উপজেলার কেন্দ্রী সীমান্তের ১২৮২/৮ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ ইন করে বিএসএফ। ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহল দল সীমান্তের ২০০ গজ ভেতর থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও সাতটি শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, মিনাটিলা বিওপির টহল দল আজ সকালে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের আইনগত প্রক্রিয়ার জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, আটক ১৪ রোহিঙ্গার নাম ও পরিচয় সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরও জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে