সিলেট নগরে মমতা বেগম (৪০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মমতা বেগম সিলেটের জালালাবাদের পশ্চিম পাঠানটুলার আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভাড়াটে আখলাক হোসেনের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যান মমতা বেগম। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভেতরে নির্মাণাধীন বিল্ডিংয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে স্থানীয়রা জালালাবাদ থানা-পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে বুধবার বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ। তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে