
সিলেটের সঙ্গে উন্নয়ন বৈষম্য দূর করতে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। নগরীর সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি আগামী রোববার বেলা ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে। সিলেটের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গঠিত ‘সিলেট আন্দোলন’ এ কর্মসূচির ডাক দিয়েছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আন্দোলনকারীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সভায় বলা হয়, উন্নয়নের ক্ষেত্রে সিলেট নানাভাবে বঞ্চনার শিকার। এ বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে নগরীর কোর্ট পয়েন্টে গত ১২ অক্টোবরের সমাবেশ থেকে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়। আলটিমেটামের সময়সীমা শেষ হলেও দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেই।
এই অঞ্চলের উন্নয়ন বঞ্চনা ঘোচাতে ‘সিলেট আন্দোলন’ নামে সংগঠন করা হয় এবং নবগঠিত এ প্ল্যাটফর্মের উদ্যোগে রোববার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দপ্রাপ্তির ক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে রয়েছে। ২০২১ সালে সিলেটের উপজেলা ও ইউনিয়নগুলোর রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নের জন্য ২ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় সরকারসচিব ফের প্রকল্পটির ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) তৈরি করার নির্দেশনা দিয়েছেন—বিষয়টি আমাদের জন্য হতাশার।’
আরিফুল হক আরও বলেন, ‘বাদাঘাটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনেও তেমন অগ্রগতি নেই। এ অবস্থায় আগামী রমজানে সিলেটে পানির জন্য হাহাকার তৈরি হতে পারে। সামগ্রিক পরিস্থিতিতে সিলেটের মানুষের রাজপথে নামা ছাড়া কোনো উপায় নেই। তাই দাবি আদায় না হওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে