
সিলেটে প্রথমবারের মতো ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) নগরের সুবিদবাজার এলাকার একটি কনভেনশন সেন্টারের প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী মেলার উদ্বোধন করেন।
মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা ও ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।
মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরানসহ দেশি-বিদেশি শতাধিক স্টল রয়েছে। আজ থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত মেলাটি চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘এই আয়োজন আমাদের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটা মহা সম্ভাবনার দুয়ার। সিলেটে প্রথমবারের মতো এই মেলা নিঃসন্দেহে এই অঞ্চলকে অর্থনীতি, ব্যবসা ও পর্যটনের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। মেলার মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তারা একই প্ল্যাটফর্মে এসে নিজেদের পণ্যের ও সেবার পরিচয় করার সুযোগ পাচ্ছেন। এর ফলে ব্যবসার প্রসার নয়, পারস্পরিক সম্পর্ক ও প্রযুক্তি বিনিময় হচ্ছে। এই আয়োজন আমাদের তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং দেশের রপ্তানি বাণিজ্যকে বহুদূরে এগিয়ে নিয়ে যাবে। মেলার মাধ্যমে অনেক নারী উদ্যোক্তা বের হবে।’ সিলেট শহরকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস দেন তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে