
সিলেটের গোলাপগঞ্জে একটি বিপণিবিতান প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠেছে। উপজেলার চৌমুহনী এলাকায় ‘কুশিয়ারা শপিং কমপ্লেক্স’-এর দ্বিতীয় তলায় ‘নিরাময় ডেন্টাল কেয়ার’-এর ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে। পরে ওই ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়।
বিষয়টি নিশ্চিত করে ‘নিরাময় ডেন্টাল কেয়ার’-এর পরিচালক (টেকনিক্যাল) মারজান সিদ্দিকী বলেন, ‘ডিজিটাল সাইনবোর্ডটি কেউ হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে। এ কারণে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।’
গতকাল বুধবার রাতে নিরাময় ডেন্টাল কেয়ারের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে ওঠে। পরে রাতেই এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘটনার খবর শুনে পুলিশ বুধবার রাতে ওই বিপণিবিতানে গিয়েছিল। তখন বিপণিবিতানটি বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তাঁরা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন। এমনটি যাতে আর না হয়, সে জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে