
সিলেটের বিয়ানীবাজারে আন্তক্লাস সাঁতার প্রতিযোগিতায় মাজেদুর রহমান সাহেদ (১৩) নামের এক শিক্ষার্থী পানিতে তলিয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
মাজেদুর রহমান সাহেদ ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং পৌর শহরের কসবা নোয়াটিলার গ্রামের কাঠমিস্ত্রি ইমাম উদ্দিনের ছেলে।
জানা যায়, আজ দুপুরে আন্তক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশে ওই পুকুরে নামেন মাজেদসহ অন্যরা। সাঁতার কাটতে গিয়ে হাঁপিয়ে উঠলে একপর্যায়ে সে তলিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুল হেকিম বলেন, ‘পুকুরটি একেবারে ছোট ছিল। মাঝখানে যাওয়ার পর সহপাঠীরা দেখেন মাজেদ ডুবে যাচ্ছে। তারা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটার জন্য খুবই খারাপ লাগছে। আসলে হায়াত নাই।’
বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর দিপঙ্কর সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিক্ষার্থীর পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে। পরবর্তীকালে সেটি অনুমোদন দেওয়া হয়।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে