
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করবে পুলিশ। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার সন্ধ্যায় সিলেট নগরের বাগবাড়ি পিডিবি স্কুল ভোটকেন্দ্রে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ভোট গ্রহণ নিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা সমগ্র প্রস্তুতি সম্পন্ন করেছি। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি সর্বোচ্চ। আমাদের প্রতিটা কেন্দ্রে ১২ জন আনসার, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় চারজন ও সাধারণ কেন্দ্রগুলোয় তিনজন পুলিশ সদস্য আছে। এর বাইরে আমাদের ৬৬টি মোবাইল টিম আছে, ১২টি স্ট্রাইকিং টিম, দুটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের সময় কাজ করবে।’
সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে কোনো উদ্বেগ-শঙ্কা নেই দাবি করে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘২৯৪টি ভোটকেন্দ্র আমাদের দায়িত্বে। সিলেট-১ আসনের ২১৫টি আর বাকিগুলো সিলেট-৩ আসনের। প্রত্যেকের কাছে ‘‘জিনিয়াঅ্যাপ’’ রয়েছে। কোথাও কিছু ঘটলে আমরা সঙ্গে সঙ্গেই খবর পাব। ছয়টি থানায় ১০টি ড্রোনে সার্বক্ষণিকভাবে মনিটরিং চলবে। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে