
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্থান পেল জুলাই বিপ্লবে প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ প্রসঙ্গ। আজ শুক্রবার সকালে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় জুলাই বিপ্লব নিয়ে দুটি প্রশ্ন ছিল। একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই বিপ্লব ২০২৪-এর প্রথম শহীদ কে? (A) মুগ্ধ (B) রুদ্র সেন (C) আবু সাঈদ (D) ফয়সল আহমেদ। অন্য প্রশ্নটি ছিল, জুলাই বিপ্লব ২০২৪-এর অন্যতম স্লোগান কোনটি? (A) স্বৈরাচার নিপাত যাক (B) চল চল ঢাকা চল (C) কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কররে লোপাট (D) কোটা না মেধা? মেধা মেধা!
আজকের পরীক্ষায় অংশ নেওয়া হুজাইফাসহ একাধিক পরীক্ষার্থী এসব তথ্য নিশ্চিত করেছেন।
‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে শাবিপ্রবি কেন্দ্রে ৬২৭০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
শাবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, কলা ও বাণিজ্য) ৬ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। উপস্থিতির বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বলেন, ‘আমাদের শাবিপ্রবি কেন্দ্রে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেটা এখনো গণনা করা হয়নি। এ ছাড়া “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া যায়নি।’
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে