
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরের পর এবার গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথর ফেরত দেওয়ার জরুরি নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার প্রশাসনের পক্ষ থেকে জাফলং এলাকায় এ বিষয়ে মাইকে প্রচার চালানো হয়।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জরুরি নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, জাফলং জিরো পয়েন্ট থেকে লুট করা পাথর ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে নিজ উদ্যোগে বল্লাঘাট মসজিদের নিচে নদীর পারে ফেরত পাঠাতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পাথর ফেরত না দিলে অবৈধভাবে পাথর ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী সর্বসাধারণকে প্রশাসনের জরুরি নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে লুট হওয়া পাথর ফেরত দেওয়ার আহ্বানও জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে