সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পিপি মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে দুজন আসামিকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত চারজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান সানি গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নূর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ উপজেলার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ অনিক।
আদালতের কোর্ট পরিদর্শক মো. জামশেদ আলম বলেন, রায় ঘোষণার সময় অনিক ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। অনিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জামশেদ আলম আরও বলেন, এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন জামিনে থাকা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর (শুকনা) গ্রামের মাজেদুর রহমান ও হাজিপুর সাতঘরি গ্রামের মহিউদ্দিন বাদাই।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ইফতেখারুল হক সবুজ জানান, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা রাস্তায় কলাগাছ ফেলে সিএনজির গতিরোধ করে। পরে তারা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবার ও চালকের সহায়তায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে