
ডোপ টেস্ট ছাড়া প্রার্থী হওয়া যাবে না সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে। আজ সোমবার সকালে প্রকাশিত শাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণবিধিমালায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডোপ টেস্টের রসিদ ব্যতীত কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এলে তিনি প্রার্থী হতে পারবেন না।
শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও প্রার্থিতা প্রত্যাহার অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রার্থী নিজ উদ্যোগে শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ডোপ টেস্টের স্যাম্পল দেওয়ার পর প্রাপ্ত রসিদটি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেবেন। নির্বাচন কমিশন অফিস সব প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট সংগ্রহ করবে। ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে ডোপ টেস্ট রিপোর্ট সম্পর্কে নির্বাচন কমিশন গঠিত রিভিউ কমিটির চূড়ান্ত মতামত নেওয়া হবে। ডোপ টেস্টের রসিদ ব্যতীত কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। অসত্য ও অসম্পূর্ণ তথ্যের জন্য মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।’
এই অনুচ্ছেদে আরও বলা হয়, ‘মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল করা যাবে না। প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারীসহ পাঁচজনের বেশি নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসা যাবে না। কোনো প্রার্থী কর্তৃক প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোনো সংগঠনের কেউ কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।’
এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র প্রফেসর ড. নজরুল ইসলাম বলেন, ‘শাকসুর আচরণবিধিতে আমরা এটা উল্লেখ করেছি, কারও যদি ডোপ টেস্টে রেজাল্ট পজিটিভ আসে, তাহলে সে প্রার্থী হতে পারবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে