হবিগঞ্জ শহরে সাঁড়াশি অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক মমতাজ বেগম রিনাকে আটক করেছে র্যাব-৯।
আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের ফায়ার সার্ভিস সড়কের ঘোষপাড়া এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-৯ সিপিসি-৩-এর কমান্ডার মো. শাহ আলম জানান, মমতাজ বেগম রিনা দীর্ঘদিন ধরে নিজ বাসায় যন্ত্রপাতি ব্যবহার করে সাধারণ রোগীদের ডেলিভারিসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। তাঁর ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুসহ নানা অপচিকিৎসার অভিযোগ রয়েছে।
তিনি অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন গ্রাম থেকে আসা গর্ভবতী নারীদের ডেলিভারিসহ বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে আটক করা হয়েছে। তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে জন্য তাঁকে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে