সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ
বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের নয়াবস্তি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। বালু শ্রমিকের কাজ করার সূত্রে দীর্ঘদিন ধরে তিনি জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু কাজ করতে যান। এ সময় একপর্যায়ে হঠাত করে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে