
শ্রমিকনেতাদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহনশ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ফেডারেশনের বিভাগীয় নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহনশ্রমিকদের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বাত্মক কর্মবিরতি পালনের জন্য সর্বস্তরের পরিবহনশ্রমিকদের প্রতি আহ্বান জানান তাঁরা। সভায় ফেডারেশনের বিভাগীয় নেতারা ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্বশীল সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, সুনামগঞ্জ জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজুর নুর, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কালা মিয়া, মৌলভীবাজার জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি অদুদ আহমদ প্রমুখ।
সভায় নেতারা বলেন, গত ২৭ এপ্রিল সিলেট কদমতলী বাস টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পরিবহনশ্রমিকদের শীর্ষ সংগঠনের বিভাগীয় সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ নিরপরাধ শ্রমিকনেতদের আসামি করার ঘটনায় সর্বস্তরের শ্রমিকনেতারা ক্ষুব্ধ। তাঁরা ওই ঘটনা ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে পরিবহনশ্রমিকদের ঐক্য বিনষ্টের কোনো ষড়যন্ত্র শ্রমিক সমাজ মেনে নেবে না।
শ্রমিকনেতারা বলেন, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, সেদিন ঘটনার সময় ফেডারেশনের বিভাগীয় সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শীর্ষস্থানীয় নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছিলেন। তাঁরা ঘটনা শুনে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্রণী ভূমিকা পালন করেন। সেই ঘটনায় নিরীহ শ্রমিকনেতাদের আসামি করা হয়েছে, যা দুঃখজনক। নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ১৯ মে সকাল ৬টা থেকে সিলেট বিভাগে সর্বাত্মক সড়ক পরিবহনশ্রমিক কর্মবিরতি সফল করার আহ্বান জানান তাঁরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে