
সিলেট জেলা আইনজীবী সমিতি ২০২৬-এর নির্বাচনে অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সভাপতি ও অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের।
এর আগে গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি, আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে সহসভাপতি, মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২, মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক, দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট পেয়ে সহক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক, ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক, সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার, আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট পেয়ে ও মো. নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার, সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট পেয়ে মহিলাবিষয়ক সম্পাদক এবং সৈয়দা হেলেন বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলাবিষয়ক সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ও জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের সাতটি পদে মো. ইরফানুজ্জামান চৌধুরী ৮৯৯ ভোট, মো. আতিকুর রহমান ৮৯৫, এ এস এম আব্দুল গফুর ৮৭২, মো. আনোয়ার হোসেন ৮৬৯, এ কে এম ফখরুল ইসলাম ৮৫৭, মোহাম্মদ জুয়েল ৮৪০ এবং মো. ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে