
শ্বশুরবাড়ি থেকে বউকে ফিরিয়ে আনতে রাজি না হওয়ায় বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন আনসার মিয়া।
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের এ ঘটনায় করা মামলার এজাহারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে কলহ চলছিল আনসার মিয়ার। প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। এজন্য তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে যান।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দেন আনসার। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এ নিয়ে সোমবার দুপুরে বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয় আনসার মিয়ার। একপর্যায়ে তাঁকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।’
এরপর আনসারকে আসামি করে নিহত তপন মিয়ার (৭০) বড় ছেলে গয়েস আহমদ কাউসার হত্যা মামলা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে