
সিলেট নগরে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে। তিনি সিলেটের বাদামবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকেন। আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ৮ জুন বেলা ১১টার দিকে সিলেট নগরের শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্ট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক এসে রিকশাটিকে ধাক্কা দেয়। তখন রিকশার যাত্রী চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) গুরুতর আহত হন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে তিনি মারা যান। এই ট্রাকের চালক আব্দুল কাদির ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা নিহত চিকিৎসক জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ট্রাকচালক আব্দুল কাদির বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পাঁচ দিন রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে