সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্বামীর পিটুনিতে দিলারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে রাত ৯টার দিকে স্বামী এখলাছ আলীকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের বাসিন্দা। দিলারা বেগম পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল দুপুরে স্ত্রী দিলারাকে বেধড়ক মারধর করেন স্বামী এখলাছ আলী। একপর্যায়ে তিনি কানের পাশে প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দিলারা বেগম।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে আটক করে থানা-পুলিশ।
হত্যার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে