
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ভোটার হতে দিতে হবে আগের সব বকেয়া ফি। ১৮ নভেম্বরের মধ্যে সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও হলসংক্রান্ত সব ফি প্রযোজ্য ক্ষেত্রে বকেয়াসহ পরিশোধ করতে হবে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকসু নির্বাচনের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ গঠনতন্ত্র অনুসারে ভোটার হওয়ার যোগ্যতার শর্ত অনুযায়ী ১৮ নভেম্বরের মধ্যে সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও হলসংক্রান্ত সব ফি প্রযোজ্য ক্ষেত্রে বকেয়াসহ পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের জন্য ১৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে নির্বাচন পরিচালনায় গঠনতন্ত্রসহ ওয়েবসাইট উদ্বোধন করেছে নির্বাচন কমিশন। শিগগির তফসিল, আচরণবিধিমালা ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে