
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি) সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, ‘দেশে এখন আমাদের সামনে নির্বাচন আছে। আমরা একটা পিসফুল ট্রানজেকশন দেখতে চাই। আনঅথরাইজড বা স্মাগলিং, আর্মস এগুলো বাংলাদেশে ঢুকবে না। কাস্টমস যেন এই জায়গাটায় ফোকাস করে। সোসাইটি প্রটেক্ট করতে হবে। আমাদের ইমপোর্ট পলিসিতে বলা আছে কী কী আনা যাবে আর কী কী যাবে না।’
আজ সোমবার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুশফিকুর রহমান এসব কথা বলেন। নগরের এয়ারপোর্ট রোডে একটি হোটেলের হলরুমে এই আয়োজন করে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সালাত। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে