
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আঁখি চৌধুরী (৪০) ও মেয়ে প্রথমা চৌধুরী (১৩)। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। নিহত আরেকজন হলেন শহরের নবীনগর এলাকার অটোরিকশাটির চালক সজল ঘোষ (৫০)।
এ ঘটনায় ট্রাকচালক পারভেজ আহমদকে (৩০) আটক করেছে স্থানীয়রা। আটক ট্রাকচালক সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক সিলেটগামী সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সিএনজি অটোচালকসহ দুজন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় কিশোরী প্রথমাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শাহীন মিয়া বলেন, ‘রাস্তায় বিকট শব্দ শুনে আমি দৌড়ে বের হয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে আছে। সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। শুনেছি, হাসপাতালে পাঠানোর পর আরেকজনের মৃত্যু হয়েছে।’
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় আমরা দুজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা আমরা উদ্ধার করেছি।’
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে