সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শাটার ঝালাইয়ের সময় পেট্রলের ড্রামে আগুন লেগে অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন–হোসেনপুর গ্রামের মহিষখলা দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার আব্দুল আজিজের ছেলে মাহমুদুল মিয়া (২৪) ও এনামুল মিয়া (১৯)। তাঁরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
অন্য দুজনের মধ্যে একজন হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রবিউল ইসলাম (১২)। তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল ও অন্যজন একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (১৬)। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজিজের ঘরে শাটার মেরামতের জন্য ঝালাইয়ের কাজ করছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি। ওই ঘরের পাশে ড্রামে পেট্রল রাখা ছিল। দুটি শাটারের কাজ শেষে তৃতীয় শাটার মেরামতের সময় পেট্রল দোকানের মালিক মাহমুদুল মিয়া ও এনামুল মিয়া ঘর থেকে ওই পেট্রল ভর্তি ড্রাম বের করছিলেন। ড্রাম খুলতেই ওয়েল্ডিং এর আগুন গিয়ে সেখানে পড়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়।
মহিষখলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল আজিজ বলেন, ‘শাটারে ওয়েল্ডিং করার আগুনের ফুলকি পেট্রলে পড়ে আগুনের সৃষ্টি হয়। আমার দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, ‘আমি আগুনের বিষয়টি জেনেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যাব।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, ‘আগুনের অগ্নিদগ্ধ হওয়ার বিষয়টি আমি জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে