
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।
আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ কথা জানায়।
বিজিবি জানায়, গতকাল সোমবার মধ্যনগর উপজেলায় বংশীকুণ্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় ২ হাজার ১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করে বাঙালভিটা বিওপি সদস্যরা। এসব কাপড় সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে পাওয়া যায়। এ সময় কাপড়ের কোনো মালিককে পাওয়া যায়নি
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত কাপড় দ্রুত সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে