
সুনামগঞ্জের মধ্যনগরে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার মাছুয়াকান্দা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কবির মিয়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ / ৪০ জন নেতা কর্মী গত ২৭ নভেম্বর মধ্যনগর বাজারে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের অফিসে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকার পতনে অন্তর্ঘাতমূলক কার্য করার জন্য প্রস্তুতি গ্রহণের খবর পায় পুলিশ।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবনতি করে বুধবার থানার এসআই মো. আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে গ্রেপ্তার করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে