সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরে নৌকাডুবিতে আইয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ুন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আছানপুর গ্রাম থেকে ১০-১২ জন যাত্রী নৌকায় করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুরে আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নৌকাটি শালদীঘা হাওরের পিঁপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়।
স্থানীয়রা দ্রুত নৌকার অন্য যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হলেও শিশু আইয়ান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, শালদীঘা হাওরে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নৌকায় থাকা অন্য যাত্রীরা নিরাপদে রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে