সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরের চাচা নিহতের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর (চৌধুরী পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইস্কান্দার আলী (৭০) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত হারিছ উল্ল্যাহর ছেলে। নিহতের ঘটনার নিহতের ভাই রুসমত আলীর ছেলে এখলাছ মিয়াকে (৪০) সুনামগঞ্জ সদর উপজেলা থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা-পুলিশ।
পুলিশ ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এখলাছ মিয়া, তিলুরাকান্দি গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আক্কাস আলী ও তাঁর লোকজন প্রথমে পুকুর পাড়ের গাছ কাটেন। পরে তাঁরা পুকুরের পাড় কাটতে শুরু করেন। এতে বাধা দেন এখলাছ মিয়ার চাচা ইস্কান্দার আলী। পরে এখলাছ মিয়ার পক্ষ হয়ে তাঁদের সঙ্গে যুক্ত হন আমজদ আলী, আব্দুল গফুর, আব্দুল মতিন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইস্কান্দর আলীকে এখলাছ মিয়া লাথি মেরে ফেলে দেন ও মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। নিহত ইস্কান্দর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শুনেছি, মামলা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে