
সুনামগঞ্জের মধ্যনগরে বালু-পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মহিষখলা বর্ডার রোড দিয়ে চলাচল করা বালু ও পাথরবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী এবং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতা হারুন মাহমুদ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মোহাম্মদ আলী মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয় এবং মোহাম্মদ আলী নামের একজন মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে