সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার (৪৫) ও তাঁর ছেলের বউ পিপাসা আক্তার (২১)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দইটার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরে গোসল করতে যান। হঠাৎ স্রোতের ঢেউয়ে রেজিয়া আক্তার ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর দুজনের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে