
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর আগে ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান কামরুল ইসলাম (৩৮)। বাড়িতে জানিয়েছিলেন, পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের বৈধতা পেলে দেশে বেড়াতে আসবেন। চার বছরের অপেক্ষার পর গত ১৭ জানুয়ারি কামরুল স্থায়ীভাবে বসবাসের বৈধতা পেলেও দেশে এল তাঁর প্রাণহীন দেহ।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কামরুল ইসলামের নিথর দেহ দেশে আসে। পরে বেলা সাড়ে ১১টায় তাঁর নিজ গ্রাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌরসভা এলাকার হরিহরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে কামরুলের জানাজায় অংশ নিতে ও শেষবারের মতো একনজর দেখতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমান।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জ এলাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে সিমেন্টের বস্তা মাথায় পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রবাসী যুবক।
কামরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, তিনি জগন্নাথপুরের হরিহরপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। দুই ভাই এবং এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। চার বছর আগে পর্তুগালে পাড়ি জামান কামরুল।
কামরুলের মামা ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, অনেক স্বপ্ন নিয়ে কামরুল পর্তুগালে গিয়েছিলেন। দীর্ঘ চার পর পর্তুগাল স্থায়ীভাবে বসবাসের বৈধতা পাওয়ায় পরিবার আলোর মুখ দেখছিল। কিন্তু তাঁর এই নির্মম মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। স্বজন ও এলাকাবাসী শোকাহত।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে