
সুনামগঞ্জের মধ্যনগরে ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
মারা যাওয়া বৃদ্ধার নাম শামছুন্নাহার (৭০)। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আজ সকালে সরস্বতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকা যাত্রী নিয়ে মধ্যনগরে আসছিল। পথে পিঁপড়াকান্দা সেতুর নিচে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
আইনানুগ প্রক্রিয়া শেষে বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে