
সুনামগঞ্জের শাল্লায় স্ত্রী ও বোনের নামে দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির কার্ড বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে নূরুল হক নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
তিনি উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া ভিজিডি কার্ডে তালিকাভুক্ত করার লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এ সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল হক চলতি অর্থবছরে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে ইস্যু করা ৫৯ নম্বর কার্ডটি স্ত্রী খালেদা খানম কলিকে এবং ৬ নং কার্ডটি ইস্যু করেছেন বোন মোছা. তাহেরা আক্তারের নামে। বৈবাহিক সূত্রে তাহেরা আক্তার এখন নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। নুরুল হক ভিজিডি কার্ডের আওতায় স্ত্রী ও বোনের নামে প্রতি মাসে ৬০ কেজি করে চালও উত্তোলণ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক দুস্থ নারী জানান, চেয়ারম্যান ও মেম্বারা তাঁদের নামে কোনো কার্ড করতে চায় না। যারা টাকা দিতে পারে তাদের নামেই কার্ড হয়। নূরুল হক আত্মীয় স্বজনের মধ্যেই সব ধরনের সরকারী সুযোগ সুবিধা দিয়ে থাকেন।
এ নিয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল করা হয় নূরুল হককে। তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে নাম ও কার্ড নম্বরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেম্বারের স্ত্রী ও বোন কি গরীব হতে পারে না।’
এ নিয়ে আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন্ নোমান বলেন, ‘আমার একার পক্ষে সবকিছু দেখা সম্ভব নয়। যদি সত্যিই এটা হয়ে থাকে, তাহলে অনিয়ম হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, ‘এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ। উনার স্ত্রী ও বোন দুঃস্থ ও অসহায় কি না তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে