
সুনামগঞ্জের জগন্নাথপুরে তাবলিগ জামাতে ইমামের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজে তেলিকোনা জামে মসজিদে ইমাম হাবিবুর রহমান হাবিব বাংলাদেশে তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমদপন্থীর (জোবায়ের গ্রুপ) পক্ষে এক বয়ান পেশ করেন। এ সময় তেলিকোনা গ্রামের মজর উল্লাহর ছেলে সিরাজ আলী উক্ত বয়ানের আপত্তি করেন এবং বয়ানের পক্ষে যৌক্তিকতা জানতে চান। এ নিয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াহিয়া ও শুকুর উল্লাহর ছেলে আব্দুল্লাহ ইয়ামিন সুনুর মধ্য বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আজ দুপুরে ইয়াহিয়া ও আব্দুল্লাহর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে