
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে মারামারির এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মোবারক হোসেন তুহিন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা সাদের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় পদবঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন সমর্থিত হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও আবিবুল বারী আয়হান পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মারামারির ঘটনায় তিনজন আহত হন।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা সাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আনন্দ মিছিল শেষে আমরা চলে আসি। এরপর কিছু নেতা-কর্মী পৌর পয়েন্টে ছিলেন। এ সময় পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে পদবঞ্চিতরা হামলা করে। তাতে আমাদের তিনজন আহত হয়েছেন।’
অপর পক্ষের লুৎফুর রহমান চৌধুরী বলেন, তৃণমূল নেতা-কর্মীদের দাবি উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপি আবু হোরায়রা সাদকে আহ্বায়ক ও জামাল উদ্দিন আহমদকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে জগন্নাথপুর উপজেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। তা ছাড়া সালাউদ্দিন মিঠুকে আহ্বায়ক এবং এম এ মতিনকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে পৌর বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে