সুনামগঞ্জের শাল্লায় গত সোমবার পাহাড়ি ঢলের স্রোতে দুই সন্তানসহ মা নদীতে নিখোঁজ হন। এই ঘটনার পরদিন মায়ের লাশ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার এক সন্তানের লাশ উপজেলার ছায়ার হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর আরেক সন্তান এখনো নিখোঁজ রয়েছে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শাল্লা ব্রিজ সংলগ্ন বাহাড়া রোড থেকে ব্রিজে উঠার সময় সড়কে স্রোতের তোড়ে দাঁড়াইন নদীতে ডুবে যান দুর্লভ রানী দাস (৩০) এবং তাঁর মেয়ে জবা রানী দাস (৭) ও ছেলে বিজয় চন্দ্র দাস (৫)। গত মঙ্গলবার দুর্লভের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। এরপর আজ জবার লাশ উদ্ধার করা হয়েছে। দুর্লভ রানী উপজেলার বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ছায়ার হাওর থেকে জবা রাণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাই বিজয় দাসের সন্ধান এখনো পাওয়া যায়নি।’
ওসি আমিনুল আরও বলেন, ‘আজ দুপুর ১টার দিকে নেত্রকোনার খালিয়াজুড়ি সীমানার হুনাকান্দা নামক স্থানে ছায়ার হাওরে জবার লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন খালিয়াজুড়ি থানা-পুলিশে খবর দেন। এরপর শাল্লা থানা-পুলিশ জবা বাবা রথীন্দ্র দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে উদ্ধার করে।’
মেয়ের লাশ উদ্ধার হলেও ছেলের সন্ধান এখনো পাননি বলে জানান রথীন্দ্র দাস। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল একদিন উদ্ধারের কাজ করেছে। পরে আমার দুই শিশুর সন্ধান না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। ঘটনার তিন দিন পর আমার মেয়ের লাশ ছায়ার হাওরে ভেসে উঠেছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে