
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মামা-ভাগনে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) ও তাঁর ভাগনে রাজিন আহমেদ (২৬)। রাজিন শান্তিগঞ্জ উপজেলার আক্তারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর থেকে মোটরসাইকেলে দুজন শান্তিগঞ্জের পাগলা বাজারের উদ্দেশে রওনা হন। পথে উপজেলার সিচনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই মারা যান দুজন। পরে স্থানীয় বাসিন্দারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও পলাতক রয়েছেন চালক। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে