
সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. কাঁচা মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠান সেখানকার চিকিৎসকেরা।
কাঁচা মিয়া উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কাঁচা মিয়ার ছেলে মতিউর রহমান (৩২) এবং অপর পক্ষের সুবাহান (৬৫) ও সুবাহানের ভাতিজা সিকান্দর (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা মিয়া ও সুবাহানের পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় কাঁচা মিয়া তাঁর তিনটি গরু সুবাহানের পারিবারিক কবরস্থানে রেখে আসেন। এ নিয়ে কাঁচা মিয়ার সঙ্গে সুবাহানের ছেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কাঁচা মিয়া গুরুতর আহত হন। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তাঁর মৃত্যু হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, ‘মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে