
সুনামগঞ্জের ধর্মপাশায় মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ইনসান (১৮) নামের এক তরুণের থাপ্পড়ে আকিব শাহ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আকিব শাহ রাজাপুর গ্রামের কামরুল শাহর ছেলে। অভিযুক্ত ইনসান একই গ্রামের শাজাহান কবিরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকিব শাহ ও ইনসানের মধ্যে লুডু খেলা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইনসান উত্তেজিত হয়ে আকিব শাহর পিঠে থাপ্পড় মারে। তাতে মাটিতে লুটিয়ে পড়ে সে জ্ঞান হারায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইরে ধর্মপাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য আকিব শাহর লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ইনসানকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে